রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই বিশ্বকাপ ফাইনাল - শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা, স্বপ্ন পূরণে স্পেন মায়ামিতে গোলবন্যা ও রেকর্ডের মহাকাব্য - ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ঐতিহাসিক জয় আগামী মাস থেকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসীদের জন্য থাকছে বিশেষ সুবিধা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: জনগণের আস্থা অর্জনেই মূল লক্ষ্য ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল
advertisement
সারাদেশ

টেকনাফ বিজিবি-স্থানীয়দের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৫

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্থানীয়দের সংঘর্ষে রফিক (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৫জন গুলিবিদ্ধ হয়।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এঘটনা ঘটে।

আহতরা হলেন, তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান, হাফেজ মুজিবুর রহমান। আহত একজনের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদার এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে বিজিবি সদস্যদের ইট-পাটকেল মারে। এতে বিজিবির এক সদস্য আহত হন।

এসময় স্থানীয়রা বিজিবি সদস্যদের বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা বিজিবি সদস্যদের ঘিরে ফেলে আতংকজনক পরিবেশ তৈরি করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এ ঘটনায় এক রোহিঙ্গা মারা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে লেদা বিজিবির তল্লাশি চৌকিতে স্থানীয় জাফর আলম নামের এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা আটক করে। এসময় জাফর আলমের প্রতিবেশীরা এগিয়ে এসে কেন তাকে আটক করা হয় তা জানতে চায়। একপর্যায়ে ঘটনাটি বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে স্থানীয় জনতা জড়ো হয়ে হৈচৈ সৃষ্টি হলে ঘটনাস্থলে গুলিতে একজন নিহত হন।

ঘটনাস্থল থেকে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ