শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্যারাগুয়েকে বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু, জোড়া গোল বালোগুনের ১৫০ সিসির বেশি বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক ভ্যাটের আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার প্রস্তাবিত বাজেটে চমক: - ৬৭ সেরা করদাতার জন্য থাকছে বিশেষ নাগরিক সুবিধা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয়
advertisement
ভিডিও গ্যালারি

‘ওরা ৭ জন’ সিনেমার টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের টিজার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান, যিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সিলেটের লোকেশনে নির্মিত এই ছবির টিজার আগেই নজর কেড়েছে। পরিচালক ও অভিনেতারা প্রচারে রয়েছেন বেশ কয়েক মাস ধরে। গত মাসেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওরা ৭ জন’-এর প্রিমিয়ার হয়। এবার ঘনিয়ে এলো মুক্তির দিন। প্রেক্ষাগৃহে দেখা যাবে স্বাধীনতার মাসেই, আগামী ৩ মার্চ।

এ ছবিতে সাত মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ ও হামিদুর রহমান।

মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ