মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
খেলাধূলা

বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা বুলবুলের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন তিনি। এই সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন করার কথা জানান আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’ সভাপতি বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।’

বুলবুল আরও বলেন, ‘পরবর্তীতে যদি সুযোগ হয় আমি চেষ্টা করবো যেভাবেই হোক দেশকে সার্ভ করার জন্য।’

বিসিবিতে আসার আগে লম্বা সময় আইসিসিতে কাজ করেছেন বুলবুল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হন তিনি। তবে অন্তর্বতী সময়ে দায়িত্ব নিয়েছিলেন সাময়িক সময়ের জন্য। একাধিকবার নিজেই বলেছিলেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

এর আগে, গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের ভার্চুয়াল সভা। সেখানে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানেই জানা যায় অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

এই সম্পর্কিত আরো

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা