বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

বিআইসিএম রিসার্চ সেমিনার-২০ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-২০ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জানুয়ারি) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সেমিনারে “Optimal Exchange Rate Dynamics for a Small-Open Economy: A Machine Learning Approach to the Case of Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খান।

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবাশীষ বড়ুয়া।

বিআইসিএম এর রিসার্স কনসালটেন্ট (খন্ডকালীন) ড. সুবর্ণ বড়ুয়া সেমিনারটি সঞ্চালনা করেন।

এই গবেষণায় গবেষক বাংলাদেশে মুদ্রা বিনিময় হার কিভাবে নির্ধারিত হয় এবং বিনিময় হারের কোন পর্যায়ের পরিবর্তন মুক্ত বাজার অর্থনীতিতে বাণিজ্য ঘাটতিকে প্রভাবিত করে এ সম্পর্কিত সামষ্টিক অর্থনীতির দিকগুলোতে আলোকপাত করেছেন। গবেষক মেশিন লার্নিং অ্যালগরিদম এর পাঁচটি আলাদা মডেল ব্যবহার করে কোন ধরনের অ্যালগরিদম মুদ্রা বিনিময় হারের সাথে বাণিজ্য ঘাটতির আন্তঃসম্পর্ক বিশ্লেষণের জন্য সর্বাধিক উপযোগী, সে সম্পর্কেও আলোচনা করেন।

আমাদের দেশে প্রচলিত ম্যানেজড ফ্লোট প্রক্রিয়ায় পরিচালিত মুদ্রা বিনিময় হার সম্পর্কিত গত তিন দশকের অর্থনৈতিক প্রবণতা এবং এর গতিপ্রকৃতি নিয়ে তিনি বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল মডেল এবং অ্যালগরিদম এর ভাষ্য উপস্থাপন করেন।

উপস্থিত অতিথিদের প্রশ্নোত্তর পর্ব শেষে বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিআইসিএম এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ