বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

আজ দর বাড়ার শীর্ষে ঢাকা ইন্সুরেন্স 

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, ১২৯টির দর কমেছে, ১৮৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

 এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ঢাকা ইন্সুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা  বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা ইন্সুরেন্সের সর্বশেষ দর ছিল ৫২ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩৩৭ বারে ৩ লাখ ৮৭ হাজার ৫৪১ টি  শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৯৫ বারে ৮ লাখ ৬৮ হাজার ৯৩৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। 

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৮.৩৭  শতাংশ। শেয়ারটি  সর্বশেষ ৫৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১০৩ বারে ৮ লাখ ৮১ হাজার ৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। 

পিপলস ইন্সুরেন্সের  লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৮.৪৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৪৮১  বারে ১৩ লাখ ৭৫ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৫  লাখ ৫০ হাজার  টাকা।

সি পার্ল বীচে লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা  ৭০ পয়সা বা ৭.৩১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪৫ টাকা  দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ২৮৫ বারে ৮ লাখ ৩৫ হাজার ৩৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা। 

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে  পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৬.৮৮ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ৫.২২ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ