বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ কৃষি সুরক্ষায় সৌর কোল্ড স্টোরেজ: বাংলাদেশে সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক গবেষণা আয়োজন
advertisement
শেয়ারবাজার

ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক : ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর করেছে। ইউসিবি ইনকাম প্লাস ফান্ড এই সম্পদ ব্যবস্থাপকের দ্বারা পরিচালিত তৃতীয় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড।

গত বুধবার (১৮ জানুয়ারী) ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে এ ট্রাস্ট ডিডটির সই হয়।

এই ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এর মধ্যে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ৫ কোটি টাকা (তহবিলের প্রাথমিক আকারের ১০%) প্রদান করেছে এবং বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডের অভিহিত মূল্য ইউনিট প্রতি ১০ টাকা। এই ফান্ডের ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে।

সরকারী সিকিউরিটিজ এবং অন্যান্য উচ্চ-মানের ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এ বিনিয়োগ করে স্থিতিশীল রিটার্ন আয় করা এই ফান্ডের প্রধান উদ্দেশ্য। সাধারণ বিনিয়োগকারীরা এই ফান্ডে স্বল্প পরিমানে বিনিয়োগ করেই একটি ডাইভার্সিফিড ফিক্সড ইনকাম পোর্টফোলিওর মালিক হতে পারবে – যা থেকে নিয়মিত রিটার্ন উপার্জন করা সম্ভব।

অনুষ্ঠানে, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মোঃ মিজানুর রহমান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন।

আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ