বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন

নিজস্ব প্রতিবেদক: আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৩৫.৬৭ পয়েন্ট। টাকা অঙ্কে লেনদেন বেড়েছে প্রায় দুইশত কোটি টাকার কাছাকাছি। আজকের লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। এককভাবে লেনদেনের নেতৃত্বেও রয়েছে এই খাতটি। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১২৮ কোটি ১০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.৩৪ শতাংশ।

এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৯ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৫.০৬ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১১.৪১ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৯১ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১০.৯৩ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ