বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
কমলা-আপেল ও খেজুর আমদানিতে শুল্ক-কর অব্যাহতি হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১০টি কোম্পানির ১২ কোটি ৯৪ লক্ষ ৯৪ হাজার ১৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৪১৩টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.০৯ পয়েন্ট বেড়ে ৬২৫২.৫৬পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে ২১১৫.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.০৯ পয়েন্ট বেড়ে ১৩৬০.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, সী পার্লবীচ, এসকেট্রিমস, ইয়াকিন পলিমার, আজিজ পাইপস, ফু-ওয়াংফুড, বিডি থাই অ্যালুমিনিয়াম, আফতাব অটো মোবাইলস ও এমারেল্ড অয়েল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসকেট্রিমস, আজিজ পাইপস, খুলনা প্রিন্টিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, জেমিনী সী ফুড, বঙ্গজ লিঃ, ইয়াকিন পলিমার, ডোমিনেজ স্টীল, আরামিট সিমেন্ট ও মুন্নু এগ্রো।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইভিন্স টেক্সটাইল, লিব্রাইন ফিউশন, শ্যামপুর সুগার মিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইমাম বাটন, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এমারেল্ড অয়েল ও ক্রাউ ন্টসিমেন্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৩৯০৮৬৪৯৯৮৪৬.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ