বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

এশিয়া‌টিক ল্যাবরেটরিজের আই‌পিও আবেদন শুরু আগামী সোমবার

নিজস্ব প্রতি‌বেদক: শেয়ারবাজারে তালিকাভুক্তি অপেক্ষায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ১৬ জানুয়ারি সোমবার শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি রোববার পর্যন্ত।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় গত ৩১ আগস্ট এই আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি উত্তোলনকৃত অর্থ ব‌্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব‌্যাংক ঋণ প‌রি‌শোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এশিয়া ল্যাবরেটরিজের কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডি‌ভি‌ডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ