বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে জেএমআই হসপিটাল

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বেড়েছে, ১১৩টির দর কমেছে, ১৭১ টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা বা ৯.৬৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৩ টাকা ৩০ টাকা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস বুধবার জেএমআই হসপিটালের সর্বশেষ দর ছিল ৮৫ টাকা ১০ পয়সা । এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬ হাজার ৯৮৩ বারে ৩১ লাখ ৭৮ হাজার ১৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৬.৬০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১০৪ বারে ৬ লাখ ৪২ হাজার ২৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস্‌ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৫.৯০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২৯৫ বারে ৩৬ লাখ ২৮ হাজার ৫১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি লাখ ৯ লাখ ৬০ হাজার টাকা।

বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৫.৮৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৪০৫ বারে ১৭ লাখ ৭৪ হাজার ৮৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭১ লাখ ১২ হাজার টাকা।

বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৫.১৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ৯০ দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬০৮ বারে ৬ লাখ ১৩ হাজার ৭৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৭৬ শতাংশ, নাভানা ফার্মার ৪.৩৮ শতাংশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪.৩৮ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ