শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
শেয়ারবাজার

ঢাকা ডাইংয়ের পর্ষদ সভা ২৯ ডিসেম্বর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামি রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের (প্রথম প্রান্তিক) সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -০.৫৮ টাকা যা ২০২২ সালে ছিল .১৪ টাকা, ২০২১ সালে ছিল .৬০ টাকা, ২০২০ সালে ছিল .১৩ টাকা ও ২০১৯ সালে ছিল -৪.২৫ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৩৪.০৮ টাকা যা ২০২২ সালে ছিল ৩৪.৬৪ টাকা, ২০২১ সালে ছিল ৩৪.৪৮ টাকা, ২০২০ সালে ছিল ৮.৩৬ টাকা ও ২০১৯ সালে ছিল ৮.২১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে নগদ .২৫ শতাংশ, ২০২১ সালে নগদ ২ শতাংশ, ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য ২০২৩ সালে বিনিয়োগকরীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

সর্বশেষ পাওয়া সংবাদ