রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি

গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মোঃ ইকবাল মহসীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক(এফআইডি) মোঃ আলী হোসেন ও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিন জোনপ্রধান আব্দুল নাসের। এ সময় কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান ও টেকনাফ শাখাপ্রধান মোহাম্মাদ সাইফুল্লাহসহ এজেন্ট মালিকবৃন্দ উপস্থি ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ