বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত

ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত আকাশযান’ থেকে হামলা চালানো হয়েছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লি এ তথ্য জানায়।

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে হামলার সময় ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘জাহাজের ১৩ জন নাবিক নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে ওমানের কোস্টগার্ড তাদের উদ্ধার করে। তবে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, গুজরাটের অধিবাসী আমাদের অন্যতম নাবিক গন্ধর্ব নাহীম আজিজ আঘাতের কারণে প্রাণ হারিয়েছেন।’ নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে সক্রিয় নাবিকের সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজারের বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে হামলায় ভারতের বেশ কয়েকজন নাবিক নিহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলার বারবার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন ও নিরাপদ জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ