মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
কর্পোরেট

মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন

মেঘনা ব্যাংক-এর ২১তম উপশাখা হিসেবে কোম্পানীগঞ্জ উপশাখা ২ নভেম্বর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার, নবীনগর রোড সংলগ্ন ভাস্কর প্লাজা (২য় তলা) কার্যক্রম শুরু করেছে। কোম্পানীগঞ্জ উপশাখা চালুর মধ্য দিয়ে মেঘনা ব্যাংকের দেশব্যাপী বিতরণ নেটওয়ার্কের আওতাধীন মোট সেবাকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫টিতে।

গ্রাহকদের উন্নত, আধুনিক, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেঘনা ব্যাংক -এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির এবং জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ আলী আক্কাস।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ