শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
শেয়ারবাজার

শেয়ার বিক্রির ঘোষণা দিল আইসিবির করপোরেট উদ্যোক্তা পরিচালক


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এক কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের কাছে ২১ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৭৯৯টি শেয়ার রয়েছে। এখান থেকে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ঘোষণাকৃত এই শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রি সম্পন্ন করবে বলে জানিয়েছে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক।

ডিএসই তথ্য মতে, কোম্পানিটি ১০০০ কোটি মূলধন নিয়ে ১৯৭৭ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৬৭ কোটি ২৫ লাখ ৯০ হাজার। কোম্পানিটির মোট শেয়ার ৮৬ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৯৬১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৯.৪৯ শতাংশ শেয়ার, সরকারি বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১.৭৫ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১.৭৬ শতাংশ শেয়ার।

সর্বশেষ পাওয়া সংবাদ