শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
advertisement
শেয়ারবাজার

শমরিতা হসপিটালের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা শামসা চৌধুরি নিকট কোম্পানিটির মোট ২০ লাখ ৬ হাজার ১৮ টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয় করবেন।

বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করবেন এই উদ্যোক্তা।

পর্যবেক্ষনে দেখা যায়, শমরিতা হসপিটাল লিমিটেডের মোট শেয়ার ২ কোটি ১৮ লাখ ৮৯৭ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৫.১৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .০১ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৫.৮১ শতাংশ শেয়ার । কোম্পানিটি ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৯৭ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১ কোটি ৮০ লাখ ১০ হাজার এবং রিজার্ভে রয়েছে ৭৪ কোটি ১১ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ