শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
advertisement
শেয়ারবাজার

সি পার্লের এজিএম স্থগিত

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতের তলিকাভুক্ত কোম্পনি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ তম বাষির্ক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএম স্থগিত করা হয়। এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ৭ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য অনুমোদন দেয়ার কথা ছিল।

সমাপ্ত ২০২৩ সালে কোম্পনিটি বিনিঢয়াগকারীদের জন্য ১৭ শতাংশ নগদগ লভ্যাংশ, ২০২২ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পনিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৯ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার।

সর্বশেষ পাওয়া সংবাদ