বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

অগ্নিকান্ডের কারণে জাহিন স্পিনিংয়ের উৎপাদন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং মিলস পিএলসির নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কারখানার তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা তুলা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের কারণে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে য়ায়। যেমন ব্লো রুম, কার্ডিং ড্রইং, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং, শেড এবং গুদাম। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাহিন স্পিানংয়ের শেয়ার প্রতি লোকশান হয়েছে ৭ পয়সা যা আগের বছরের একই সময়ে ছিল ৮ পয়সা। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৩ টাকা ৯৬ পয়সা যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে দাঁড়িয়েছে ৩ টাকা ৮৯ পয়সায়। এছাড়া কোম্পানিটি ২০২৩-২০২৪ হিসবি বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে কোম্পানিটি আগামী ২৯ ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ