মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই কমেছে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

রোববার (৮ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩০টি কোম্পানির ৪ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ৫৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৮৪ কোটি ২০ লক্ষ ২ হাজার ৯১৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১.৬৬ পয়েন্ট কমে ৬১৯২.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৮৯ পয়েন্ট কমে ২১৯১.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.১০ পয়েন্ট কমে ১৩৫২.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার, সী পার্ল বীচ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়াক, বিএসসি, ইন্ট্রাকো রিফুয়েলিং, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আমরা নেটওয়ার্ক এডিএন টেলিকম, প্রিমিয়ার লিজিং, বসুন্ধরা পেপার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি, জেনেক্স ইনফোসিস, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা ও প্রগতী ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, কোহিনুর কেমিক্যাল, মনোস্পুল পেপার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডভেন্ট ফার্মা, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, জেমিনী সী ফুড ও ডোমিনেজ স্টিল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৫৪৭০০৮৯৬১৩০২.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ