মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

কমেছে বিনিয়োগকারীদের মূলধন

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে সব মূল্য সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। তবে টাকার অংকে বৃদ্ধি পেয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২ দশমিক ৮৫ পয়েন্ট হারিয়েছে। একইসঙ্গে ‘ডিএসই এস’ ৫ দশমিক ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট কমেছে।
সব সূচকের পতন হলেও গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে এক্সচেঞ্জটিতে হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারের মূলধন কমেছে ৩২৮ কোটি ৭ লাখ ৯৭ হাজার ৬৮৬ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৪৬ টাকা।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৩টির, বিপরীতে মাত্র ৪৪ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে শেয়ার লেনদেনে অংশ নেয়নি ১৮ প্রতিষ্ঠান।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এক সপ্তাহে দেশের শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫৯ দশমিক ৭৯ শতাংশ। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৯১ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ