মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

ক্যাপিটাল মার্কেট এক্সপোর আজকের আয়োজনে যা থাকছে

নিজস্ব প্রতিবেদক : অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানেও থাকছে ২টি গুরুত্বপূর্ণ সেমিনার। প্রথম সেমিনারটি সকাল সাড়ে দশটায় শুরু হবে। আর দ্বিতীয়টি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

শুক্রবার (৬ জানুয়ারি) ‘বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার’ বিষয়ে এক্সপোর প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ‘সরকারি মালিকানার কোম্পানিগুলোর তালিকাভুক্তিঃ বর্তমান অবস্থা ও করণীয়’ বিষয়ে।

এদিন প্রথম সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এম সাদিকুল ইসলাম।

এছাড়া সেশন চেয়ার হিসাবে উপস্থিত থাকবেন বিএএসএমের ডিজি তৌফিক আহমেদ চৌধুরী। অপরদিকে প্যানেল আলোচক থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুল আলম, গ্রীণ ডেল্টা সিকিউরিটিজের এমডি ওয়াফী শফিক মেহনাজ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন।

এদিন বিকেল সাড়ে চারটার সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। সেশন চেয়ার থাকবেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক মাহমুদা আক্তার।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, আইসিবির চেয়ারম্যান ড.কিসমাতউল আহসান, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমান এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই এক্সপো শুরু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ