মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি
advertisement
শেয়ারবাজার

সিএসই-৩০ সূচক সমন্বয় হলো

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয়ের পর এ সূচকে নতুন করে ৮টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর আগের ৮টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এই সূচক কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সূচকে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডেল্টা ব্র্যাক হাউজিং, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

এই সূচক থেকে বাদ পরা কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, বারাকা পতেঙ্গা পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, গ্রিন ডেলটা ইন্সুরেন্স কোম্পানি, লিন্ডে বাংলাদেশ, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং তিতাস গ্যাস।

সর্বশেষ পাওয়া সংবাদ