মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

ড্রাগন সোয়েটারের ক্যাটাগরী ‘এ’ থেকে ‘বি’

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের সর্বশেষ সমাপ্ত হিসাব বছর জুন ২০২১-২০২২ এর জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদেরকে দেয়ার সম্মতিক্রমে কোম্পানিটিকে পহেলা জানুয়ারী থেকে বর্তমানে ক্যাটাগরী ’এ’ থেকে ’বি‘ ক্যাটাগরীতে দিয়েছে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ নভেম্বর ২০২২ রেকর্ড ডেটের দিন বার্ষিক সাধারন পর্ষদ সভায় সকল শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। একই দিনে কোম্পানিটির ক্যাটাগরী বিষয়ে শেয়ারহোল্ডাদেরও অবহিত করা হয়।

২০১৮-২০১৯ হিসাব বছরে শেয়ার হোল্ডারদের কোন নগদ ও স্টক লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ঠিক তার আগের বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সমাপ্ত হিসাব বছর ২০১৯-২০২০ হিসাব বছরে ১৫ শত্যাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

৩০ জুন সমাপ্ত বছর ২০২০-২১ বছরে কোম্পানিটির ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উক্ত বছরে, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা পূর্বে যা ছিল ১ টাকা ২৩ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিটি শেয়ারের আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। পূর্বের ২০২০-২১ এ ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা। এক বছরে ইপিএস হ্রাস পেয়েছে ৬ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিশোধিত মূলধন ২১০ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। কোম্পানিটি রিজার্ভে রয়েছে ১৪৪ কোটি ৯৮ লাখ কোটি টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ