মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে (২৬-২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৭টির দর বেড়েছে, ১১৭টির দর কমেছে, ১৯৭টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৯টির লেনদেন হয়নি।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসে ১ হাজার ৭২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২ দশমিক ৪৮ শতাংশ বা ৩৪৮ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের ১১ লাখ ৭০ হাজার ২৮০টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ কোটি ৫৪ লাখ ২ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ১৭ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৭০৮টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।


লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫ লাখ ৯৫ হাজার ২৫৯টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৪৪ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মার ৩৬ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকার, বসুন্ধরা পেপারের৩৫ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসেস ৩২ কোটি ২২ লাখ ৪৯ হাজার টাকার, সী-পাল হোটেলের ২৮ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২৩ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার, এডিএন টেলিকমের ১৮ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ