শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
শেয়ারবাজার

অলটেক্স ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাবে নিরীক্ষকের আপত্তি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্থায়ী সম্পদ পূণ:মূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া কোম্পানিটিতে ডেফার্ড ট্যাক্স গণনা না করা ও মূসক জমা না দেওয়ার মতো ঘটনা আছে। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের জমি ২০১৫ সালে পূণ:মূল্যায়ন করা হয়েছে। এরপরে আর করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ি, ওই সম্পদ ২০১৫ সালের পরে ৩-৫ বছর অন্তর পূণ:মূল্যায়ন করা দরকার ছিল।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ি, ডেফার্ড ট্যাক্স হিসাব করে না বলে জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, এই কোম্পানি কর্তৃপক্ষ মূসক জমা দেয়নি। এজন্য জরিমানা আরোপ করা হতে পারে। কিন্তু এজন্য কোন সঞ্চিতি (প্রভিশনিং) গঠন করেনি।

সহযোগি কোম্পানিতে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি টাকার বিনিয়োগ বেড়েছে। যা সহযোগি কোম্পানির স্থায়ী সম্পদ পূণ:মূল্যায়নের মাধ্যমে হয়েছে। যা অনিরীক্ষত।

উল্লেখ্য, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৫৯.২৬ শতাংশ। কোম্পানিটির বুধবার (০১ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১৯.৩০ টাকায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ