মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
তথ্য-প্রযুক্তি

নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট। স্মার্ট প্রযুক্তি, প্রয়োজনীয় ফিচার ও সহজে ব্যবহারযোগ্য ডিজাইনের সমন্বয়ে তৈরি এই লাইনআপ প্রতিদিনের রান্নাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের সুবিশাল ধারণক্ষমতা রান্নায় বহুমুখী সুবিধা নিশ্চিত করেছে। এর উন্নত ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং সিস্টেম সমানভাবে গরম বাতাস ছড়িয়ে দিয়ে খাবার নাড়া দেওয়ার ঝামেলা ছাড়াই রান্না শেষ করে। পাশাপাশি, ডিভাইসটির ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আল্ট্রা-ভার্সেটাইল তাপমাত্রা এয়ার ফ্রাইং থেকে শুরু করে বেকিং, ফারমেন্টেশন, দই তৈরি, ডিফ্রস্টিং ও ফল শুকানোর মতো কাজ করতে সক্ষম। এছাড়াও, শাওমি হোম অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ্লায়েন্সটি নিয়ন্ত্রণ করতে পারবেন, ১০০টি ক্লাউড রেসিপি দেখতে পারবেন ও ২৪ ঘণ্টা পর্যন্ত রান্নার সময় আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন। এর ‘হাই-টেম্পারেচার ডিগ্রিজ ফিচার’ অতিরিক্ত চর্বি ও তেল ফিল্টার করতে সহায়তা করে।

খাবার তৈরির প্রস্তুতি আরও সহজ করে তুলতে শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার একের ভিতর আট সুবিধা নিয়ে এসেছে। শাওমির এই স্মার্ট রাইস কুকারে মাধ্যমে শুধু ভাতই নয়, বরং প্রতিদিনের নানা ধরনের খাবারও সহজে ও সুবিধাজনকভাবে প্রস্তুত করা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা শাওমি হোম অ্যাপের মাধ্যমে রান্না নিয়ন্ত্রণ, রান্নার সময় নির্ধারণ ও ভাতের টেক্সচার পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর স্মার্ট টেম্পারেচার সেন্সর ভাত পুড়ে যাওয়া বা মাড় উপচে পড়া রোধ করতে সক্ষম। এছাড়াও, ডিভাইসটিতে ২৪ ঘণ্টার ডিলে টাইমার, ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা, নন-স্টিক ইন্টেরিয়র এবং সহজে পরিষ্কার করার জন্য আলাদা করা যায় এমন ঢাকনা ও স্টিম ভালভ রয়েছে।

শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারে ভাতের পাশাপাশি ১০ ধরনের রান্নার সুবিধা রয়েছে, যা প্রতিদিনের রান্নাকে আরও দ্রুত ও সহজ করে তোলে। এর ৮৬০ ওয়াটের হিটিং সিস্টেম দ্রুত ও কার্যকরভাবে রান্না নিশ্চিত করে। অন্যদিকে, এর ছয়-স্তর বিশিষ্ট ইনার পট তাপ সমানভাবে ছড়িয়ে দেয় ও খাবার দীর্ঘসময় ধরে গরম রাখে। এছাড়াও, এতে মাত্র ৩০ মিনিটে ভাত রান্নার সুবিধা, ২৪ ঘণ্টার শিডিউলিং সুবিধা, ১২ ঘণ্টা খাবার গরম রাখার ফিচার ও সহজে ব্যবহারের জন্য এর ওপরের অংশে টাচ কন্ট্রোল রয়েছে।

প্রতিদিনের পানি গরম করার কাজকে আরও সহজ করে তুলতে শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটে ১,৫০০ ওয়াট হিটিং পাওয়ার ও ১.৫ লিটার পানি ধারণক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরের অংশে ৩০৪ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল রয়েছে, যা মসৃণ হওয়ায় সহজেই পরিষ্কার করা যায়। পাশাপাশি, এর রাউন্ডেড-এজ স্পাউট পানি ঢালার সময় ছিটকে পড়া কমিয়ে সাবলীলভাবে পানি ঢালতে সহায়তা করে। একইসাথে, এর ডাবল-লেয়ার ইনসুলেশন দুর্ঘটনাবশত গরম পানিতে পুড়ে যাওয়ার ঝুঁকি কমায়। এছাড়াও, এর ড্রাই-বয়েল প্রোটেকশন ও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সুবিধা এটি ব্যবহারের ক্ষেত্রে বাড়তি প্রশান্তি নিশ্চিত করে।

পণ্য চারটি দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের মূল্য ১৫,৯৯৯ টাকা মাত্র, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারের মূল্য ৮,৯৯৯ টাকা মাত্র, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারের মূল্য ১০,৫৫০ টাকা মাত্র ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটের মূল্য ৩,৩৯৯ টাকা মাত্র।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে https://www.mi.com/bd/life-style/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ