বুধবার, ১৩ মে ২০২৬
বুধবার, ১৩ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী নিহত যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার: - ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন দেশের বাজারে উন্নত এআই প্রযুক্তি সংবলিত অনার ৬০০ সিরিজের যাত্রা সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে ইউসিবির বিশেষ প্রশিক্ষণ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি মে মাসের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
শেয়ারবাজার

শেয়ারবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ডিবিএ

দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে সংগঠনটি অবিলম্বে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সোমবার (৪ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর এ বিষয়ে একটি পত্র প্রেরণ করে ডিবিএ।

ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় যে, ফ্লোর প্রাইস আরোপের ফলে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড দীর্ঘ সময় ধরে কার্যত লেনদেনবিহীন অবস্থায় রয়েছে।

একইভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ফ্লোর প্রাইসযুক্ত শেয়ারসমূহ ০৩ মে ২০২৬ তারিখে ফ্লোর প্রাইসে অবস্থান করায় বিক্রেতাদের জন্য স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

ডিবিএ আরও জানায়, ফ্লোর প্রাইসজনিত দীর্ঘমেয়াদি লেনদেন সীমাবদ্ধতা মার্জিন ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

এছাড়া, এ ধরনের কৃত্রিম মূল্যসীমা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে বলেও ডিবিএ মনে করে।

এইরুপ প্রেক্ষাপটে, সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর আরোপিত ফ্লোর প্রাইস অবিলম্বে প্রত্যাহার করে বাজারে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর জন্য ডিবিএ বিএসইসি’র নিকট বিনীতভাবে আহ্বান জানিয়েছে।

ডিবিএ আশা প্রকাশ করেছে যে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের গতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ