রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর টেরিবাজারে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১ এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ‘ইত্যাদি’ এবার সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল - ১৯ বছরের তরুণের বাসায় মিলল মেশিনসহ কারখানা! গ্রেপ্তার যুবক প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা ৩০ নভেম্বর নরসিংদীতে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার নির্দেশ পুলিশ সুপারের
advertisement
কর্পোরেট

এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রিমিয়াম স্টল ২২ নভেম্বর, ২০২৬ রবিবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশন এর ডাইরেক্টর খালিদ মাহমুদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জমান ও মোহাম্মাদ জাকির হোসেনসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদেরকে স্টলে ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ