রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর টেরিবাজারে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১ এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ‘ইত্যাদি’ এবার সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল - ১৯ বছরের তরুণের বাসায় মিলল মেশিনসহ কারখানা! গ্রেপ্তার যুবক প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা ৩০ নভেম্বর নরসিংদীতে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার নির্দেশ পুলিশ সুপারের
advertisement
কর্পোরেট

বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা

বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটির দাবি, প্রকৃত তথ্য উপেক্ষা করে তাদের আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের বিরুদ্ধে ব্যক্তিগত অর্থ আত্মসাতের অভিযোগ তোলার প্রচেষ্টাকেও নিন্দনীয় বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।ব্যাংক সেবা নিন

সিটি ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলো ২০১৬ সাল থেকে ব্যাংকটির কাছ থেকে ঋণসুবিধা গ্রহণ করে। এসব ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণগুলো অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তবে এরপরও ঋণ পরিশোধ করা হয়নি।

ব্যাংকটি জানায়, ২০২৪ সালে ঋণগুলো পুনরায় খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ দেওয়া হয় এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই অঙ্গীকারও রক্ষা করেননি।

সিটি ব্যাংকের দাবি, পরবর্তী সময়ে অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা। আর তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা।ব্যাংক সেবা নিন

তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। তাদের ভাষ্য, বিক্রয়মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি। তাই সম্পত্তিটি অত্যন্ত কম দামে বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

ব্যাংকটি আরও বলেছে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তাঁর ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। এ ধরনের উপস্থাপন তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

এ ছাড়া একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে বৈশ্বিক একটি অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে মাসরুর আরেফিনের পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশের বিষয়টিও অনভিপ্রেত ও অন্যায় বলে মনে করে সিটি ব্যাংক।সংবাদ বিশ্লেষণ

প্রতিবাদে ব্যাংকটি জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো অভিযোগের অনুসন্ধান শুরু করতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে সিটি ব্যাংক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ