রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর টেরিবাজারে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১ এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ‘ইত্যাদি’ এবার সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল - ১৯ বছরের তরুণের বাসায় মিলল মেশিনসহ কারখানা! গ্রেপ্তার যুবক প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা ৩০ নভেম্বর নরসিংদীতে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার নির্দেশ পুলিশ সুপারের
advertisement
জাতীয়

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।  

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী এসেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৪৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৭৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন এবং রংপুরে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই লাখ ২০ হাজার ৭০৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ