বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। আটজনের মধ্যে দুইজন হাম আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে আরো বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।
 
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।
 

এই সম্পর্কিত আরো