বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক আরো ৫ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ অর্থ কেনা হয়।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।