বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

আইসিএসবি ও বিএইউএসটি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর বিজনেজ ফ্যাকাল্টি বুধবার (১৫ এপ্রিল) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
 
আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস এবং বিএইউএসটি, সৈয়দপুর–এর রেজিস্টার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম, সিগস (অব.) পারস্পরিক সহযোগিতার জন্য এ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
 
সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তা, লব্ধজ্ঞান বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, সেমিনার-কনফারেন্স আয়োজন সহ বিএইউএসটি-এর বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীগণ সহজে চার্টার্ড সেক্রেটারী কোর্সে ভর্তি ও কোর্স সম্পন্ন করার সুবিধা পাবেন। 
 
আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) কর্তৃপক্ষকে তাদের সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে উভয় প্রতিষ্ঠানই এর মাধ্যমে উপকৃত হবে এবং বিএইউএসটি, সৈয়দপুর-এর শিক্ষার্থীরা চার্টার্ড সেক্রেটারি কোর্সে অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের পেশাগত ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারবে। 
 
বিএইউএসটি-এর রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম, এসআইজিএস (অব.) একই প্রত্যাশা ব্যক্ত করেন এবং বলেন যে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে চার্টার্ড সেক্রেটারি কোর্সের পরিধি ও কার্যক্রম ঢাকার বাইরেও ছড়িয়ে পড়বে। 
 
আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষা কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এফসিএস ইনস্টিটিউট সম্পর্কে সভায় অবহিত করেন। তিনি এ ধরণের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন, যা সামনের দিনে উভয় প্রতিষ্ঠানের জন্য সহায়ক হবে।  
 
আইসিএসবি-এর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ হাসান এফসিএস; ট্রেজারার মোঃ মিজানুর রহমান এফসিএস; কাউন্সিল সদস্য মোহাম্মদ শাহাজাহান এফসিএস তাদের স্ব-স্ব মতামত প্রদান করেন।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ শামিবুর রহমান এফসিএস; ডিরেক্টর (এডুকেশন) কাজী আন্দালীব আমিন এবং বিএইউএসটি, সৈয়দপুর-এর অ্যাসোসিয়েট প্রফেসর ও অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) ড. মোঃ মাহমুদুল হাসান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।
 

 

এই সম্পর্কিত আরো