রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর টেরিবাজারে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১ এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ‘ইত্যাদি’ এবার সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল - ১৯ বছরের তরুণের বাসায় মিলল মেশিনসহ কারখানা! গ্রেপ্তার যুবক প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা ৩০ নভেম্বর নরসিংদীতে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার নির্দেশ পুলিশ সুপারের
advertisement
সারাদেশ

নরসিংদীতে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার নির্দেশ পুলিশ সুপারের

নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে বিশেষ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

ব্রিফিংয়ে পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, কনস্টেবল নিয়োগে প্রার্থীদের মেধা ও যোগ্যতাই হবে প্রধান বিবেচ্য বিষয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকবে না।

তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারত্ব বজায় রেখে সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন| নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, অক্টোবর-২০২৬’ উপলক্ষে মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে এ ব্রিফিং প্যারেড আয়োজন করা হয়েছে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ