শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৪

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
 
বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
 
জানা গেছে, ভারতের কোম্পানি ভেদান্ত লিমিটেড পরিচালিত একটি বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার (১৪ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৩০ কিলোমিটার দূরে সিংহিতারাই এলাকায়। 
 
জেলা পুলিশ সুপার পি কে ঠাকুর জানান, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লার টিউব অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
 
তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
এক বিবৃতিতে ভেদান্ত কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। সূত্র-রয়টার্স। 
 
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সাক্তি জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত এ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটির মালিক বেদান্ত শিল্পগোষ্ঠী। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু হয় ২০২৫ সাল থেকে।
 

এই সম্পর্কিত আরো