রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার
advertisement
আন্তর্জাতিক

আগুনে ২১ জনের মৃত্যু :

নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি হওয়ার ঘটনায় হোটেলটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থায় কোন ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ জানায়, হোটেলটির মালিক লাভকেশ বাজাজকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়। কয়েক ঘণ্টা আগেই আগুনে ভবনটি পুড়ে যায়। এতে অন্তত নয় জন ভারতীয় নাগরিক ও কয়েকজন বিদেশি নিহত হন। 

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এখন পর্যন্ত এই ঘটনায় মৃত দুই বিদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের একজন লাইবেরিয়ার নাগরিক ও অন্যজন মোজাম্বিকের নাগরিক।

অগ্নিনির্বাপণ সরঞ্জামের ঘাটতি ও নিরাপত্তা বিধি নিয়মিত উপেক্ষা করার কারণে ভারতে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে।

ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ফ্লারিশ স্টে হোটেলে আগুন ছড়িয়ে পড়ার সময় ওপরের তলায় আটকে পড়া লোকজনকে নিচে পাতা গদির ওপর লাফ দিতে দেখা যায়।

গুরুতর দগ্ধ হওয়া ও রাস্তায় লাফ দেওয়ার সময় হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন আঘাত নিয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তা সুব্রত কুমার সেন জানান, বৃহস্পতিবার সকালে পৃথক আরেকটি অগ্নিকাণ্ডে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ওয়ার্ডে অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ