বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক জরুরি অবস্থা জারি - ভেনেজুয়েলায় পরপর দু’বার ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা ভুয়া নাগরিকত্ব সনদে রোহিঙ্গা অন্তর্ভুক্তি - প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি: আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত: বেইজিংয়ে প্রধানমন্ত্রী চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল - ভিনির জোড়া গোলের ম্যাচে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

প্রাইম ব্যাংকের ডিএমডি হলেন ইকবাল হোসেন

মোঃ ইকবাল হোসেন সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি. এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই নতুন দায়িত্বের পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

বহুমুখী নেতৃত্বের অধিকারী ইকবাল হোসেন বিভিন্ন সেক্টরে ২৬ বছরেরও বেশি সময় বাংলাদেশ এইসি, ইউনিসেফ, দ্যা হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্যা হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং দ্যা চায়নীজ ইউনিভার্সিটি অব হংকং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে/সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০০৪ সালে প্রাইম ব্যাংকে যোগদানের পর, তিনি আইটি ইনফাস্ট্রাকচারড এর উন্নয়নে বিশেষ করে ব্যাংকিংয়ের সকল সার্ভিসেস ও অপারেশনসসহ সকল প্রোডাক্ট আন্তর্জাতিক মানদন্ডে অটোমেটেড করতে স্বক্রিয়ভাবে কাজ করেন।

ইকবাল হোসেন চীনের সাংহাই ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়ড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস এ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তাঁর কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ গ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ পাওয়া সংবাদ