বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক জরুরি অবস্থা জারি - ভেনেজুয়েলায় পরপর দু’বার ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা ভুয়া নাগরিকত্ব সনদে রোহিঙ্গা অন্তর্ভুক্তি - প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি: আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত: বেইজিংয়ে প্রধানমন্ত্রী চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল - ভিনির জোড়া গোলের ম্যাচে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

হস্তশিল্প জাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: হস্তশিল্প জাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য করে দেই। এবার হস্তশিল্প জাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। কারণ এটা নারীদের কর্মসংস্থান তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, সেজন্য এটি তাদের সহায়ক হবে। নারীদের প্রশিক্ষণ দিতে হবে। নারীরা যেসব পণ্য তৈরি করবে সেগুলো চিহ্নিত করতে হবে। জয়িতা ফাউন্ডেশন করে দিয়েছি, সেখানে নারীরা নিজেদের তৈরি পণ্য নিজেরা বিক্রি করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, আজকের কূটনীতি রাজনৈতিক নয়, এটি হবে অর্থনৈতিক কূটনীতি। বিদেশে আমাদের সব দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখনকার ডিপ্লোমেসি এটা পলিটিক্যাল ডিপ্লোমেসি না, ইকোনমিক ডিপ্লোমেসি হবে। অর্থাৎ প্রত্যেকটি দূতাবাস ব্যবসা-বাণিজ্য, রপ্তানি, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি, কী আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি- সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। পোশাকের পাশাপাশি পাট ও অন্যান্য পণ্যের জন্য সুযোগ তৈরি করতে হবে। আমাদের নতুন বাজার খুঁজতে হবে। সেজন্য আমাদের আরও পরিকল্পিতভাবে এগোতে হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

সর্বশেষ পাওয়া সংবাদ