বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
অর্থ-বাণিজ্য

পান রপ্তানিতে প্রণোদনা পেতে সমিতির সনদ লাগবে

কর্পোরেট সংবাদ ডেস্ক : পান রপ্তানিতে দেওয়া হয় নগদ সহায়তা। পান রপ্তানিতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা পেতে আবেদনপত্রের সাথে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির সনদপত্র দাখিল করতে হবে বলে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারটি বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, কৃষিপণ্য হিসেবে পান রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির ইস্যু করা সনদপত্র দাখিল করতে হবে। বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি শুধু তাদের সদস্যদের সনদপত্র ইস্যু করতে পারবে।

সার্কুলারটি জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এ খাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নতুন সার্কুলারে বলা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ