মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
advertisement
অর্থ-বাণিজ্য

ডলার কারসাজিতে ১০ ব্যাংককে জরিমানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের বেসরকারি খাতের ১০ ব্যাংককের ট্রেজারি বিভাগের প্রধানকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ডলার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে তাদের এই জরিমানা করা হয়। রোববার (১ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে আমদানিকারকের কাছে ডলার বিক্রির অপরাধে বাণিজ্যিক ১০ ব্যাংককে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ইসলামী ধারার ৩ ব্যাংক রয়েছে। এছাড়া প্রচলিত ধারার রয়েছে ৭ ব্যাংক। 

সেই তালিকায় রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মধুমতি ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। 

এসব ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে ১ লাখ টাকা করে জরিমানা গুনতে হচ্ছে। ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী তাদের এ জরিমানা কার্যকর করা হয়েছে।

সূত্র জানায়, বেশি দরে ডলার বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত সেপ্টেম্বরে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানকে জরিমানার প্রক্রিয়া শুরু হয়। এসব ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার কর্মকর্তা এবং ট্রেজারি বিভাগের প্রধান এ জরিমানা দেবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, অধিক দামে ডলার বিক্রির দায় এড়াতে পারেন না এসব ব্যাংকের ট্রেজারি প্রধান। ব্যাংকগুলোকে দেয়া চিঠিতে যা জানানো হয়েছে। ডলার কারসাজিতে অভিযুক্তদের কী শাস্তি হবে ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারায় তা উল্লেখ আছে। 

ওই ধারা অনুযায়ী, এ অপরাধে কমপক্ষে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করা যাবে। এটি একাধিকবার লঙ্ঘন করলে প্রথম দিনের পর প্রতিদিনের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা আরোপ করা যাবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ