বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা

শততম আন্তর্জাতিক ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। একই সাথে তীব্র ঝড়-বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার নাটকীয় ম্যাচটিতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ফরাসিরা। ফ্রান্সের হয়ে অন্য গোলটি করেছেন ওসমানে ডেম্বেলে।

ম্যাচের ১৪ মিনিটেই ফিলাডেলফিয়ার লিনকন ফিনান্সিয়াল ফিল্ডে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। ২০ মিটার দূর থেকে নেওয়া তাঁর ডান পায়ের শক্তিশালী শটটি রুখতে ব্যর্থ হন ইরাকি গোলরক্ষক আহমেদ বাসিল। এই গোলের মাধ্যমে কিংবদন্তি অলিভিয়ের জিরুদকে ছাড়িয়ে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন ২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা। শততম ম্যাচে লেস ব্লুজদের হয়ে এখন তাঁর গোলসংখ্যা ৬০।

একই সাথে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল সংখ্যা এখন ১৬। এর মাধ্যমে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করলেন। তবে তালিকায় সবার ওপরে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, যিনি গত ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ১৮টি বিশ্বকাপ গোল নিয়ে শীর্ষে রয়েছেন। ব্রাজিলের রোনালদো ১৫ গোল নিয়ে আছেন এদের পরেই।

স্থানীয় সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়েছিল শুষ্ক আবহাওয়ায়। তবে প্রথমার্ধের শেষদিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বিরতির সময় তীব্র বজ্রসহ ঝড়ো হাওয়া শুরু হলে লিনকন ফিনান্সিয়াল ফিল্ডের খোলা গ্যালারিতে থাকা ৬৪,৩২৪ জন দর্শক বাধ্য হয়ে কনকোর্সে আশ্রয় নেন। খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে দ্বিতীয় অর্দ্ধের খেলা। বিশ্বকাপের ইতিহাসে আবহাওয়ার কারণে ম্যাচ এভাবে থমকে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরেই ইরাকের রক্ষণভাগের ওপর চড়াও হয় ফ্রান্স। ম্যাচের ৫৪ মিনিটে ইরাকি ডিফেন্ডার জাইদ তাহসিনের একটি ব্যাক-পাসের ভুল সিদ্ধান্তকে কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে ব্যবধান দ্বিগুন করেন এমবাপ্পে। ওসমানে ডেম্বেলে বল কেড়ে নিয়ে বক্সে থাকা এমবাপ্পেকে সহজ পাস বাড়ালে গোল করতে ভুল করেননি এই ফরাসি ফরোয়ার্ড। এরপর ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় গোলটি করেন গত বছরের ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে।

গ্রুপ 'আই' থেকে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২-এ পা রাখল ২০২২ বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্স। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ইরাক এই ম্যাচেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের ২৬ মিনিটে তাদের অধিনায়ক আয়মেন হুসেইন চোট পেয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় গ্র্যাহাম আর্নল্ডের দল। ৪০ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া ইরাক বিশ্বমঞ্চে তাদের খেলা ৫টি ম্যাচের সবকটিতেই পরাজয়ের স্বাদ পেল।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ