রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

ময়মনসিংহের ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন)রাতে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাঁকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মোঃ ইব্রাহিম। তাঁর বাড়ি ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে থানা-পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানা হেফাজতে নিয়ে আসি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

উল্লেখ্য, ২০ জুন উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে অন্য এক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ