রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না তা ঠিক করবে আদালত। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি নিয়ে মাঠে নামলে সরকার ব্যবস্থা নেবে। তাদের নৈতিক সাহস নেই মাঠে নামার। তবে আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, তা দিয়ে নাশকতা করতে পারে; সেজন্য সরকার সতর্ক।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না সেটি আদালতে বিচারের পর নির্ধারিত হবে। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেহেতু তারা কোনো কর্মসূচি নিয়ে এখন মাঠে নামতে চাইলে আইনভঙ্গকারী হবে। সরকার সেখানে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো হয়তো প্রতীকীভাবে মাঠে আছে, যেহেতু আওয়ামী লীগ বলছে তারা অনেককিছু করে ফেলবে।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া দল উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ে যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেখানে আওয়ামী লীগ দল হিসেবে জড়িত ছিলো কিনা সেটি দেখা হবে। এ নিয়ে বিচার চলছে। যদি সংগঠন হিসেবে জড়িত থাকে তাহলে তার জনসমর্থন যেমনই থাকুক, তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবে। হয়তো বলছি, কারণ এটি আদালতের এখতিয়ার; আমাদের কিছু করার নেই। তবে সভ্য দেশে রায় বিপক্ষে গেলেও মেনে নিতে হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ দল নিষিদ্ধ হবে কি না সে নিয়ে আইসিটিতে মামলা চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিৎ কি উচিৎ না সে বিষয়ে পক্ষে-বিপক্ষে সমাজে আলোচনা আছে। সে বিষয়টি চূড়ান্তভাবে আদালত নির্ধারণ করবে। এজন্য অপেক্ষা করব।

তিনি আরও বলেন, সেনাবাহিনী দেয়ার মানে এই নয় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। অনেককিছু করে ফেলার নৈতিক সাহস তাদের আছে বলে মনে করি না। দেশের সবার ডিমেনশিয়া হলে তখন হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে মনে হয় হবে না। মাফিয়া, চোর বাটপার, লুটপাটকারীদের খুব বেশি নৈতিক সাহস থাকে না। তবুও যে কয়েকটি জেলায় ঝুঁকি কিছুটা বেশি মনে হয়েছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে জননিরাপত্তার স্বার্থে। আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, সরকার এমন কিছু মনে করে না। ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো তাদের আছে। আর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি কি করবে, সেটি বিএনপির কাছে জানতে হবে। 

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, জনগণের ওপর যেন কোনো অন্যায় আচরণ না হয়, সেটি এ সরকার নিশ্চিত করবে। জাইমা রহমান বা অন্য যেকোনো নারী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখে। আর প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই উন্মুক্ত হবে এমন আশা করতে পারি।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ