মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশের কাছে বিশ্বব্যাংক ৫ শতাংশ সুদ চায়

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। অথচ সুদ হার ছিল ২ শতাংশ।

রোববার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়েক সেক। এসময় বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার প্রস্তাব দেন বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ঋণে সুদের হার বাড়বে। সারা পৃথিবীতেই সুদের হার বাড়ছে। বিশ্বব্যাংক আমাদের এখনো স্বল্প সুদে ঋণ দিচ্ছে। নন কনসেশনাল থেকে বাংলাদেশকে ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা ঋণে ৫ শতাংশ সুদ চায়। এটা অনেক বেশি। আমরা সাধারণত ২ শতাংশ হারে ঋণ পাই। আমরা গ্রাজুয়েট হয়েছি তাই আমরা বিশ্বব্যাংকের অঙ্গভুক্ত প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ঋণ পেতাম না।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) হলো কম সুদে নমনীয় ঋণ প্রদান বিষয়ক বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, যার সবচেয়ে বড় গ্রাহক বাংলাদেশ। আইডিএ ঋণের সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং সুদহার ১.২৫ শতাংশ। দুটি মিলিয়ে ২ শতাংশ হয়। অউত্তোলিত অর্থায়ন স্থিতির ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হবে। ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি অব্যাহতি ৫ বছর। আর পরিশোধ করতে হবে ৩০ বছরে। অথচ সুদ হার ২ থেকে এক লাফে ৫ শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব করেছে বিশ্বব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ