বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোল দিয়ে আসা শুরু হলো ভারতীয় পেঁয়াজ

বেনাপোল প্রতিনিধি : প্রায় তিন মাস বন্ধ পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুন) রাত ৮টার দিকে পেঁয়াজ বোঝাই তিনটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আবারও আমদানি শুরু হলো।

ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছেন। গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দেয় সরকার। যার কারনে এতদিন পেঁয়াজ আমদানি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের উপ কমিশনার তানভির আহমেদ জানায়, সোমবার রাতে ভারত থেকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন ১৫০ মার্কিন ডলারে আসদানি হলেও শুল্কায়ন করা হয়েছে প্রতি মেট্রিক টন ৩২০ ডলারে। আমদানি পেঁয়াজ ছাড় করাতে ব্যবসায়ীদের শুল্কায়ন মূল্যের ওপর শতকরা ১০ ভাগ হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে।

আমদানি কারকের প্রতিনিধি সিএন্ডএফ এজেন্টের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম বলেন, আমাদের আমদানিকারকের ৭৫ মেট্রিক টন (৩ ট্রাক) পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাড় করে ঢাকায় পাঠানো হবে।প্রতি মেট্রিক টন ৩২০ মার্কিন ডলারে শুল্কায়ন ও সরকারি শুল্ক পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের মূল্য টড়ছে ৩৯ টাকা। এর ওপর বন্দর চার্জ, ট্রাক ভাড়াসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি ৪৫ টাকা পড়বে।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, পেঁয়াজ আমদানির নির্দেশনা এসেছে। রয়েল এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট তাদের আমদানিকারকের পক্ষে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানির উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেছেন। ছাড়পত্র দেয়া হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক আনু বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে আজ কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ি থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র দিয়েছে। এরইমধ্যে ব্যবসায়ীরা এলসি করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা যে পরিমাণ পেঁয়াজ আমদানির এলসি করছেন সেসব পেঁয়াজ এলে বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম তা অর্ধেকে নেমে আসবে। আজ রাতে তিনটি ট্রাকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে আবারো পেঁয়াজ আমদানি শুরু হলো।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান,প্রায় তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। কৃষি মন্ত্রনালয় আজ সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন। আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ