শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালে নতুন করে আরও ১৯ জন রোগী ভর্তি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ (১৪) নামে এক কিশোর। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়নুদ্দিনের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ২৭ জুলাই আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪৫৬ জন রোগী। এর মধ্যে মারা গেছেন ৬ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত রাখতে হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ