বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

সৌদির তেলের উৎপাদন কমানোর ঘোষণায় বেড়েছে দাম

আন্তর্জাতিক ডেস্ক : ফের জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী জুলাই থেকে দেশটি দৈনিক আরও ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। সৌদির এমন ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। খবর রয়টার্সের।

সোমবার (৫ জুন) সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৫১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৭.৬৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৪১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৩.১৫ ডলারে পৌঁছেছে।

দুই বেঞ্চমার্কের দামই বেড়েছে দুই শতাংশ। কারণ সৌদির জ্বালানিমন্ত্রী জানিয়েছে, জুলাই থেকে তাদের উৎপাদন কমবে প্রায় ১০ লাখ ব্যারেল।

সম্প্রতি তেলের উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নেয় রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। এ সংস্থায় রয়েছে রাশিয়াও। তবে স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। তেলের দাম বাড়াতেই তাদের এই সমন্বিত পদক্ষেপ।

বিশ্বের ৪০ শতাংশ ক্রুড আসে ওপেক প্লাস থেকে। বর্তমানে দৈনিক সাড়ে ৩ মিলিয়ন ব্যারেলের বেশি তেল কম উৎপাদন করে সংস্থাটি, যা বিশ্ব চাহিদার ৩.৬ শতাংশ।

এএনজেড বিশ্লেষকরা একটি নোটে বলেছেন, সৌদি আরবের পদক্ষেপটি আশ্চর্যজনক হতে পারে, কারণ কোটাতে সাম্প্রতিকতম পরিবর্তনটি মাত্র এক মাসের জন্য কার্যকর ছিল।

বছরের দ্বিতীয়ার্ধে তেলের বাজার আরও কঠিন হবে বলেও মনে করছেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ