রবিবার, ১৪ জুন ২০২৬
রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

হিলিতে জিরার দাম কেজিতে কমেছে ৬০ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে জিরার দাম কমেছে কেজিতে ৬০ টাকা, যা এক সপ্তাহ আগে প্রতি কেজি ৮২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জিরা আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘‌অন্যান্য বছরের তুলনায় এবারে ভারতে প্রাকৃতিক দুর্যোগের কারণে জিরার উৎপাদন খানিকটা ব্যাহত হয়েছে। যার কারণে ভারতের বাজারেই পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ কম এবং দাম বেশি। সম্প্রতি ভারতের বাজারে জিরার কিছুটা দাম কম হওয়ায় বন্দর দিয়ে আমদানি বেড়েছে। এ কারণেই দাম কমতে শুরু করেছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি অব্যাহত। মাঝে আমদানির পরিমাণ একেবারে কমে গিয়েছিল। সে তুলনায় বর্তমানে বেড়েছে। আগে বন্দর দিয়ে ৪-৫ ট্রাক জিরা আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ৫-৭ ট্রাকে উন্নীত হয়েছে। বন্দর দিয়ে গত মে মাসে ৬৪টি ট্রাকে ১ হাজার ৮১১ টন জিরা আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণ বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ