বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া হবে।

পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার (৪ জুন) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমদানির অনুমতি (আইপি) প্রদানের ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গত ১৪ মে পেঁয়াজের মূল্যবৃদ্ধি বিষয়ে করণীয় নির্ধারণ করতে সভা করে কৃষি মন্ত্রণালয়। ওই সভায় কৃষিসচিব ওয়াহিদা আক্তার জানান, উৎপাদন ও মজুদ বিবেচনায় দেশে এই মুহূর্তে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। অথচ বাজারে দাম কিছুটা বেশি। কৃষি মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ করছে। দাম বাড়তে থাকলে শিগগিরই পেঁয়াজ আমদানির বিষয়টি বিবেচনা করা হবে।

কৃষকের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলো বাংলাদেশ সরকার। এর পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দেশি পেঁয়াজের দাম। সর্বশেষ ৯০ টাকা কেজি হিসেবে বাজারে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। যার ফলে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ৮০ দিন পর আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, পেঁয়াজ উৎপাদন করে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কৃষকের স্বার্থ সুরক্ষায় বিগত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন:

পেঁয়াজের কেজি ১০০ টাকা !

আরও দুই সপ্তাহ লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কয়লা সংকটে বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

সর্বশেষ পাওয়া সংবাদ