বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি - হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ ফ্রান্সের কোচ হওয়াই ছিল একমাত্র স্বপ্ন, দায়িত্ব নিয়ে যা বললেন জিদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি
advertisement
অর্থ-বাণিজ্য

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কোটি টাকা দিয়েছে এফবিসিসিআই

অর্থ-বাণিজ্য ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার (২৭) দুপুরে রাজধানীর মতিঝিলে সংগঠনটির সভাকক্ষে ব্যবসায়ীদের কাছে এই অর্থের চেক হস্তান্তর করা হয়। এফবিসিসিআইর পক্ষ থেকে সভাপতি মো. জসিম উদ্দিন বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতাদের কাছে এ চেক হস্তান্তর করেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বঙ্গবাজারে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসেই নেতাদের নিয়ে আমরা সেখানে ভিজিট করতে গিয়েছিলাম। সেখানে আগুনের ভয়াবহতা এতটাই যে সব পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। সেখানে যাওয়ার পর আমার মনে হয়েছে এ সংকটে আমাদের পক্ষ থেকে সামান্য হলেও সহযোগিতা করা উচিত। সেজন্য আমরা সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

জসিম উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্থায়ী ব্যবস্থা করতে হবে। এতে তারা ক্ষতি কাটিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বঙ্গবাজারে আধুনিক ভবন নির্মাণে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, আগামী কয়েকদিনের মধ্যে রাজধানীতে বিদ্যমান মার্কেটগুলো পরিদর্শন করা হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এফবিসিসিআইর পরিচালক, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বঙ্গবাজারের অন্তত সাড়ে চার হাজার দোকান। এর মধ্যে পেরিয়ে গেছে দেড় মাসের বেশি সময়। ঘুরে দাঁড়াতে প্রতিনিয়ত যুদ্ধ করছেন ক্ষতিগ্রস্তরা। এর আগে নিঃস্ব ব্যবসায়ীদের ১ কোটি ৪২ লাখ টাকা করে সহায়তা করেছিল ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআই। এ ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি পাশে দাঁড়ান ক্ষতিগ্রস্তদের।

সর্বশেষ পাওয়া সংবাদ